আফগানিস্থানের গজনিতে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ। কমপক্ষে ৩০ জনের মৃত্যু হল ঘটনাস্থলেই। আহত আরও ২০। বাড়তে পারে মৃতের সংখ্যা।রবিবার সকালে পূর্ব আফগানিস্থানের গজনিতে এক পুলিস ক্যাম্পে আচমকাই হুড়ুমুড়িয়ে ঢুকে পড়ে একটি বিস্ফোরকভর্তি গাড়ি। সঙ্গে সঙ্গে ঘটে যায় ভয়ঙ্কর বিস্ফোরণ।গজনির পাবলিক হেলথের ডিরেক্টর জাহির শাহ নিকমল সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘রবিবার সকালে ওই হামলায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২১ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ‘
আফগানিস্থানের গজনির পুলিস ক্যাম্পে ভয়ঙ্কর গাড়ি বোমা বিস্ফোরণ, নিহত ৩০, আহত ২১
Byবঙ্গনিউজ
Nov 29, 2020
