ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডি। বিধাননগর কমিশনারেটের বাগুইআটি থানায় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ দায়ের হয়েছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে। সেই ঘটনার তদন্তভার নিয়েছে সিআইডি। সেই অভিযোগের তদন্তে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা৷ তাঁকে হাজিরার নোটিশ দিতেই শুক্রবার বিকেলে অভিষেকের কালীঘাটের বাড়িতে হাজির হন সিআইডি-র আধিকারিকরা৷ ভোট প্রচারের সময়ে উস্কানিমূলক মন্তব্য সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত এসেছেন সিআইডির তদন্তকারীরা।