শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন শুভেন্দু অধিকারী। মসনদে বসার কয়েক ঘণ্টার মধ্যেই নিজের কর্মতৎপরতার প্রমাণ দিয়ে প্রশাসনিক গুছিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিলেন তিনি। নবান্ন সূত্রে জানানো হয়েছে, নবনিযুক্ত মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত এবং তাঁর ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস আধিকারিক শান্তনু বালাকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হলেন সুব্রত গুপ্ত৷ সেই মর্মে জারি হল বিজ্ঞপ্তি। ছাব্বিশের নির্বাচনে অবসরপ্রাপ্ত এই আইএএস ছিলেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষ৷ সেখান থেকে নতুন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা হলেন তিনি। তিনি 2017 ব্যাচের আইএএস। এর আগে দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলাশাসক ছিলেন তিনি। উল্লেখ্য, নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন সুব্রত গুপ্ত। গত 7 মে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয় নির্বাচন কমিশন। তারপরই এদিন রাজ্যপালের আদেশ মেনে সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পরামর্শদাতা হিসেবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল ৷ এই দিন সকালেই ব্রিগেড চত্বরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপাল তাঁকে শপথবাক্য পাঠ করান। রাজ্যের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন যে, প্রশাসনিক কাজে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না। সেই লক্ষ্যে বিকেলে রাজ্য সরকারের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফমর্স দফতর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে, 2017 ব্যাচের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস আধিকারিক শান্তনু বালাকে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত সচিব পদে নিয়োগ করা হয়েছে। শান্তনু বালা বর্তমানে দক্ষিণ 24 পরগনা জেলার অতিরিক্ত জেলা শাসক হিসেবে কর্মরত ছিলেন। দক্ষ এবং স্বচ্ছ ভাবমূর্তির এই তরুণ আমলাকে সরাসরি নিজের দফতরে নিয়ে আসা শুভেন্দু অধিকারীর এক বিশেষ রণকৌশল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সরকারি প্রকল্পগুলোর দ্রুত রূপায়ণ এবং নবান্নের সঙ্গে বিভিন্ন দফতরের সমন্বয় সাধনে শান্তনু বালা অনুঘটক হিসেবে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডের স্বাক্ষরিত এই নির্দেশিকা ইতিমধ্যেই কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে।

