তুন মাসের শুরুতে ফের বাড়তে চলেছে বাণিজ্যিক গ্যাসের দাম। এবার সিলিন্ডার প্রতি আরও ৫৩ টাকা ৫০ পয়সা দাম বাড়ল। মে মাসের শুরুতেই একধাক্কায় প্রায় হাজার টাকা করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়ানো হয়েছিল। জুনের শুরুতেও তা অব্যাহত। মূল্যবৃদ্ধির ফলে কলকাতায় বাণিজ্যিক গ্যাসের ১৯ কেজির সিলিন্ডারের দাম দাঁড়াল ৩২৫৫ টাকা ৫০ পয়সা। সোমবার থেকেই নয়া দাম কার্যকর হবে। তবে আমজনতার জন্য স্বস্তির খবর হল, এই আবহেও গেরস্থালির ১৪ কেজি সিলিন্ডারের গ্যাসের দামে হাত পড়েনি। পেট্রোলিয়াম মন্ত্রকের দাবি, সাধারণ মানুষের উপর যাতে কোনওভাবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির প্রভাব না পড়ে সেটা নিশ্চিত করতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

