ফের বিস্ফোরক ফেসবুক পোস্ট রাজীব বন্দ্যোপাধ্যায়ের। একই দিনে দুই সতীর্থর জোড়া আক্রমণে বিদ্ধ শুভেন্দু অধিকারী ৷ প্রথমে সৌমিত্র খাঁ, তার পর রাজীব বন্দ্যোপাধ্যায় সরাসরি তোপ দাগলেন বিধানসভার বিরোধী দলনেতা হিসেবে ৷ তাৎপর্যপূর্ণ ভাবে এই দুই নেতাই সরাসরি শুভেন্দুর নাম করেননি ৷ কিন্তু তাঁদের লক্ষ্য যে নন্দীগ্রামের বিধায়ক তা বুঝতে অসুবিধা হয় না ৷ বিরোধী দলনেতাকে নিশানায় নিয়ে পোস্ট করলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীব বন্দ্যোপাধ্যায়ের নিজের ফেসবুক পেইজে নীল ব্যাকগ্রাউন্ডের উপর লিখেছেন, বিরোধী নেতাকে বলবো, যার নেতৃত্বে ও যাকে মুখ্যমন্ত্রী দেখতে চেয়ে বাংলার মানুষ ২১৩টি আসলে তার প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন সেই মুখ্যমন্ত্রীকে অযথা আক্রমণ না করে সাধারণ মানুষের দুর্দশা মুক্তির জন্য পেট্রোল ডিজেল এবং রান্নার গ্যাসের মূল্য হ্রাস করাই এখন একমাত্র লক্ষ্য হওয়া উচিত। ভোটের ফলাফল প্রকাশের পর থেকে বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়ের। তবে আজকের ফেসবুক পোস্ট এর মাধ্যমে তিনি যেন বুঝিয়ে দিলেন তাঁর সাথে শুধু বিজেপি দলেরই নয় দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর সাথেও।

https://www.facebook.com/SriRajibBanerjee/photos/a.865869713486931/5972562112817640/