জগদীপ ধনখড়ের উত্তরসূরি হিসেবে বিজেপি আগেই বেছে নিয়েছিল সিপি রাধাকৃষ্ণনকে। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে সিপি রাধাকৃষ্ণন সংসদে উপরাষ্ট্রপতি পদের জন্য তাঁর মনোনয়ন পত্র জমা দিলেন। সেখানে অমিত শাহ, জেপি নাড্ডা, রাজনাথ সিং, অনুপ্রিয়া পটেল, কিরণ রিজিজু এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।