বিজেপির স্লোগান ‘‌ম্যায় ভি চৌকিদার‘‌ লেখা কাগজের কাপ ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। কিছুদিন আগেই মোদির ছবি দেওয়া রেল টিকিট বিক্রি করে বিপাকে পড়েছিল।
রেলের বিরুদ্ধে নির্বাচন কনিশনের দায়ের করা আদর্শ আচরণবিধি ভাঙার অভিযোগ ওঠে। পরে চাপে পড়ে তা তুলে নিতে বাধ্য হয়। এবার রেলে যে কাগজের কাপে চা বিক্রি হয়, তার গায়ে ধরা পড়ল নরেন্দ্র মোদির ‘‌ম্যায় ভি চৌকিদার‘‌ স্লোগান। শতাব্দী এক্সপ্রেসে ব্যবহৃত এই কাগজের কাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর রেলের পক্ষ থেকে জানানো হয় যে, এই কাপগুলিকে ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে । টুইটারের বিভিন্ন টুইট থেকে জানা গিয়েছে যে কাঠগোদাম শতাব্দী এক্সপ্রেসে এই কাপ ব্যবহার হচ্ছে।রেলমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনা আজকেই হয়েছে এবং রেলমন্ত্রক তা জানার পর শীঘ্র পদক্ষেপ করেছে। যিনি এই কাপগুলি দিয়েছেন, সেই ব্যক্তিকে জরিমানা করা হবে। যে ব্যক্তিকে এ বিষয়টি দেখভালের জন্য রেলের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে, তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবে রেলমন্ত্রক।

https://twitter.com/RizviUzair/status/1111530841841254400

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *