জম্মু-কাশ্মীরঃ নিজের বাড়ি থেকেই এক জওয়ানকে অপহরণের অভিযোগ উঠল জঙ্গিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে জম্মু-কাশ্মীরের বাদগাম জেলার কাজিপোরা চাদুরায়। জঙ্গিরাই তাঁকে অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে তাঁর পরিবারের তরফে থেকে। অপহৃত জওয়ানের নাম মহম্মদ ইয়াসিন। তিনি সেনাবাহিনীর জেএকেএলআই শাখার জওয়ান। খবর পেয়ে ইয়াসিনের সন্ধানে কাজিপোরা সহ জেলার বিভিন্ন অঞ্চলে তল্লাশি শুরু করেছে পুলিস। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী অপহরণের দায় স্বীকার করেনি। জেরা করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এর ফলে কাশ্মীরে ভারতবাসীর সুরক্ষা প্রশ্নের মুখে। প্রতীকী ছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *