সংঘর্ষবিরতি লঙ্ঘন করে রাতভর গোলাগুলি ছুড়ল পাক সেনারা। গতকাল সকাল থেকেই রাজৌরির সুন্দরবনির গোলাগুলি ছুড়তে শুরু করে পাক সেনারা। রাত ১০.‌৪৫ মিনিট থেকে আবার সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাগুলি ছুড়তে শুরু করে পাক সেনারা। সূত্রে খবর, এবার নিয়ন্ত্রণরেখা বরাবর আখনুর সেক্টরে বিনা প্ররোচনায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে মর্টার এবং স্বয়ংক্রিয় বন্দুক থেকে গুলি ছুড়তে শুরু করে তারা। জবাব দেয় ভারতীয় সেনাও। রাতভর ধরে চলতে থাকে দু’‌পক্ষের গোলাগুলি। মঙ্গলবার সকাল ৭.‌১৫ মিনিট নাগাদ সংঘর্ষ থামার খবর মিলেছে বলে জানানো হয়েছে সেনাবাহিনীর তরফে। গতকাল সকালে সুন্দরবনির কেটি বাট্টালে পাক সেনার সঙ্গে সংঘর্ষে শহিদ হন সেনাবাহিনীর রাইফেলম্যান করমজিত্‍ সিং। ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *