রাজস্থানঃ আজ সকালে রাজস্থানের বিকানেরে বায়ুসেনার এয়ারবেসে একটি লাইভ মর্টার বোম উদ্ধার হয়েছে। ঘটনাস্থালে পৌঁছেছেন বায়ুসেনার কর্তারা। বোমা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে পাঞ্জাব সীমান্তের আশপাশ দিয়ে পাকিস্তানি ৪টি এফ ১৬ যুদ্ধবিমান উড়তে দেখা যায়। ঘটনা ভারতের রাডারে ধরা পড়তেই পাল্টা তাড়া করার প্রস্তুতি নেয় ভারতীয় যুদ্ধবিমান সুখোই -৩০ এমকেআই এবং মিরাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *