লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন। সূত্রের খবর, আজ তিনি নিজেই এই খবর জানিয়েছেন। সুমিত্রা মহাজন ইন্দোর লোকসভা কেন্দ্র থেকে ৮ বারের জয়ী সাংসদ। তিনি টিকিট পাবেন বলেও চূড়ান্ত ছিল। কিন্তু আচমকা এদিন সকালে তিনি জানিয়ে দেন, এবারের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না ফলে নির্বাচনের প্রাক্কালে গেরুয়া শিবির ফের বড় ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে। সাংসদরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না চাইলে বা সরে দাঁড়ালে দলের নিচুতলার করমী-সমর্থকদের মনোবল তলানিতে পৌঁছে যায়। সেখানে এমন হেভিওয়েট প্রার্থীর সরে দাঁড়ানো নিঃসন্দেহে চাপ বাড়ল বিজেপি-র বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *