নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল, ফের বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার মোটেও পাত্তা দিচ্ছে না তার প্রমাণ প্রায় প্রতি মুহূর্তে মিলছে। তেমনই ছবির প্রতিফলন দেখা গেল উত্তর প্রদেশের বারাবঁকি স্টেশনে। মহম্মদ রিজভি নামে এক যুবক অভিযোগ করেন, রবিবার তিনি বারাবঁকি থেকে বারাণসীতে যাওয়ার জন্য গঙ্গা-শতদ্রু এক্সপ্রেসের একটি টিকিট কেটেছিলেন। টিকিট হাতে পেয়ে তিনি দেখেন, তার উপর মোদির ছবি এবং গ্রামীণ আবাস যোজনার কথা উল্লেখ রয়েছে। টিকিটের পিছনের অংশে প্রকল্পের বিষয়ে বিশদে লেখা আছে। রিজভির অভিযোগ, টিকিট নিয়ে স্টেশন সুপারভাইজারকে এব্যাপারে অভিযোগ জানাতে গেলে অপমান করে ফিরে যেতে বলেন সুপারভাইজার। এরপরই তিনি এবিষয়ে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন। রিজভি বলেছেন, তাঁর সঙ্গে একই জায়গায় জন্য টিকিট কেটেছিলেন আরও দুই ব্যক্তি। তাঁরাও প্রতিবাদ করলে তাঁদেরও অপমান করা হয়। সুপারভাইজারকে এব্যাপারে প্রশ্ন করা হলে নিজেদের সাফাইয়ে তিনি বলেন, ভুল করে মোদির ছবি দেওয়া টিকিটের একটি পেপাররোল এখনও টিকিট ভেন্ডিং মেশিনে থেকে যাওয়ার ফলেই ওই ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *