সোমবার বিধ্বংসী ঝড় আছড়ে পড়ল মণিপুর এবং মিজোরামে। মণিপুরে কাকচিঙ্গ এবং চূড়াচাঁদপুর এবং মিজোরামের কোলাসিবের ভৈরেঙ্গটে এলাকায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঝড়।  মণিপুরের চূড়াচাঁদপুর এবং কাকচিঙ্গেও ভেঙে গিয়েছে একাধিক কাঁচা বাড়ি। কাকচিঙ্গে বাড়ি ভেঙে মৃত্যু হয়েছে তিন মহিলার। বিদ্যুতের খুঁটি ভেঙে, টেলিফোনের তার ছিঁড়ে, যোগাযোগ ব্যবস্থা থমকে গিয়েছে। উদ্ধারকাজ শুরু হলেও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় সমস্যায় পড়েছে উদ্ধারকারী দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *