চিনের হুবেইয়ের জোয়্যাং শহরে তীব্র গতিতে ছুটে আসা গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল ৬ পথচারী। আহত হয়েছেন আরও ৭ জন। আর পথচারীদের গাড়ির চাকায় পিষে মারা ওই ঘাতক চালক নিহত হয় পুলিশের গুলিতে। জানা যায়, আজ ভোরে হুবেইয়ের জোয়্যাং শহরে হঠাৎ করেই ভীড়ে ঠাসা ব্যস্ত রাস্তায় ঢুকে পথচারীদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় ওই ঘাতক চালক। এ সময় গতি নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা করেনি সে। ব্যস্ত রাস্তায় পথচারীদের উপর গাড়ি উঠিয়ে দেওয়ায় ৬ পথচারী ঘটনাস্থলেই মারা যান। পরে চালককে নিয়ন্ত্রণে আনতে গুলি চালাতে বাধ্য হয় স্থানীয় পুলিশ। পুলিশের গুলিতে মৃত্যু হয় চালকের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *