কার্ত্তিক গুহ, ঝাড়গ্রামঃ সোমবার রাতে বেলিয়াবেড়া থানার জুগডিহা গ্রামে বৃদ্ধা মাকে লোহার রড দিয়ে খুন করল ছেলে ও ছেলের বন্ধু। মৃতার নাম রেবতী মহাকুড়া (৭০)। ওই ঘটনা পর মঙ্গলবার ভোরে ছেলে সুকুমার মহাকুড় (৪৮) ও রঘুনাথ মুর্মুকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিস। দু’জনেরই বাড়ি বেলিয়াবেড়া থানার জুগডিহা গ্রামে। ধৃত দু’জনকে মঙ্গলবার ঝাড়গ্রামের দ্বিতীয় এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক ঋষি কুশারী তিন দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন। সরকারি পবিত্র রানা বলেন, ঘটনার তদন্তের জন্য ধৃত দু’জনকে পুলিসি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল মামলার তদন্তকারী অফিসার। পুলিসের আবেদনের ভিত্তিতে বিচারক তিনদিন পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *