কার্ত্তিক গুহ, পশ্চিম মেদিনীপুর: বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার বেলদা থানার খাকুড়দা এলাকা থেকে। গুড়দলা এলাকা থেকে লোচন দাস নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে দাঁতন আদালতে তোলা হয়। সোমবার রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে লোচন দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে। প্রসঙ্গত গত রবিবার সন্ধ্যায় গাঙ্গুড়িয়াতে এক ব্যক্তির বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় তদন্তে নামে বোম্ব স্কোয়াড ও সিআইডি। বিস্ফোরণ হওয়া দেবব্রত খাঁকারির বাড়ি থেকে উদ্ধার হয় একটি তাজা বোমা। মঙ্গলবার বোমাটিকে নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়াড ও সিআইডি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *