ঝাড়গ্রামঃ রবিবার বাবার সঙ্গে বাজার করতে এসে ঝাড়গ্রাম শহরে হারিয়ে গিয়েছে ওড়িশার বহড়াগুড়া পঞ্চম শ্রেণীর ছাত্রী সঙ্গীতা কর। বাবা লালমোহন কর মেয়েকে সঙ্গে নিয়ে এসেছিলেন দোকানের বাজার করতে। বাড়ি ওড়িশার বহড়াগুড়ার খণ্ডামৌদা তে। বাসের সামনে দাঁড়াতে বলেছিলেন মেয়েকে। তারপর আর বাবাকে দেখতে পায়নি মেয়েটি। রাস্তায় কান্নাকাটি করতে দেখে ‘সেবা’ সংস্থার দুজন সদস্য তন্ময় সিংহ, সুদীপ্ত নায়েক এগিয়ে এসে বাচ্চাটিকে ঝাড়গ্রাম মহিলা থানায় নিয়ে গিয়েছে। পুলিশ মেয়েটির পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন।তারপর মেয়েটির বাবা-মা এসে বিকেলে ঝাড়গ্রাম মহিলা থানা থেকে মেয়েকে বাড়ি নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *