প্রথম দফার লোকসভা নির্বাচনের আগেই রাজ্যে পৌঁছল আরও কেন্দ্রীয় বাহিনী। মঙ্গলবার ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে রাজ্যে। এর মধ্যে অধিকাংশ বাহিনীই মোতায়েন হবে উত্তরবঙ্গে প্রথম দফার ভোটের ২ লোকসভা কেন্দ্রে। বাকি ৩ কোম্পানি মোতায়েন হবে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার ৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামী ১১ এপ্রিল লোকসভা নির্বাচন ২০১৯-এর প্রথম দফার ভোটগ্রহণ হবে এই দুই কেন্দ্রে। কমিশন সূত্রে জানা গিয়েছে, এদিন পৌঁছনো বাহিনী নির্দিষ্ট এলাকায় পৌঁছে রুট মার্চ করবে এই বাহিনী। ভোটারদের মধ্যে প্রত্যয় তৈরি করতে বাহিনীকে নামানো হবে ময়দানে।

ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *