কোচবিহারঃ আর প্রধানমন্ত্রী নয়, এক্সপায়েরিবাবু মোদিকে দিল্লি থেকে হটাবে বাংলাই। নরেন্দ্র মোদিকে দিল্লিকে বধ করে একতার সরকার প্রতিষ্ঠা করবে। পরিবর্তন আসবে দেশে, বাঁচবে দেশের মানুষ। রাজ্যে প্রচার শুরু করে কোচবিহারের দিনহাটার মঞ্চ থেকে তোপ দাগলেন নরেন্দ্র মোদীকে। দিল্লির ক্ষমতা থেকে বিজেপিকে হটাতে তাই বাংলায় কংগ্রেস বা সিপিএমকে ভোট দিয়ে লাভ নেই। তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, মনে রাখবেন, কোচবিহারে ভোটটা শুধু পরেশ অধিকারীকে দিচ্ছেন না। ভোটটা আপনারা দিচ্ছেন আমাকে। দিল্লিতে জনগণের সরকার গড়ার জন্য আপনি আমাকে ভোট দিচ্ছেন। কোনও কুত্‍সার কাছে মাথা নত করবে না। ওরা যা দিচ্ছে নিয়ে নিন, কিন্তু ভোট দেবেন না, স্পষ্ট বার্তা মমতার।

https://www.facebook.com/MamataBanerjeeOfficial/videos/1931172910326425/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *