আজ সকাল ১০ টা নাগাদ হলদিয়া ডক কমপ্লেক্সের ১৩ নম্বর বার্থে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে আগুন নেভানোর কাজ। মোবাইল হার্ভার ক্রেনের মাধ্যমে জাহাজ থেকে মাল আনলোড করার কাজ চলছিল। সেই সময় আচমকা প্রায় আড়াই কোটি মূল্যের ওই আধুনিক মোবাইল হার্ভার ক্রেনে আগুন লেগে যায়। মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে আগুন। আতঙ্কিত হয়ে পড়েন বন্দর কর্মীরা। খবর পেয়ে একে একে ঘটনাস্থলে আসে দমকলের ১০টি ইঞ্জিন।
চলছে আগুন নেভানোর কাজ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *