নদিয়াঃ রবিবার সকালে মৃতদেহ সৎকার করে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ জন এবং আহত হয়েছেন ১৫জন। নবদ্বীপ থেকে মৃতদেহ দাহ করে ফিরছিল কৃষ্ণনগর কোতয়ালি থানার কানাইনগর গ্রামের একটি পরিবারের বেশ কয়েকজন সদস্য। মা শ্রীমতি সরকারের মৃতদেহ দাহ করতে নবদ্বীপ গিয়েছিলেন নীলকমল সরকার। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন তাঁর বেশ কয়েকজন আত্মীয়। সকাল পৌনে পাঁচটা নাগাদ তাদের গাড়িটি আসে কোতয়ালি থানার কানাইনগরের পান্থনগরে। এখানেই দাঁড়িয়ে থাকা একটি বালির লরিকে পেছন থেকে ধাক্কা মারে শ্মশানযাত্রীদের গাড়িটি। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে ১৫ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *