উত্তর ২৪ পরগণাঃ “প্রতিটি নির্বাচনে আমি নতুন নতুন অপারেশন করি।” বারাসতে জেলাশাসকের অফিসে সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের আজ একথা জানালেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং। নির্বাচনে জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী তিনি, এর উত্তরে অর্জুন বলেন, “ফুল কনফিডেন্স আছে। বিন্দাস রয়েছি। নো চাপ।” পঞ্চম দফায় হিংসা হতে পারে কি না এপ্রসঙ্গে অর্জুন বলেন, “যারা বলছে হিংসা হতে পারে, তারাই হিংসা করবে। আমি তো কিছু বলছি না। কমিশন ভোট করাতে পারলে হিংসা হবে না।” অর্জুন সিংকে নজরবন্দী করার দাবি তুলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। এবিষয়ে ব্যারাকপুরের বিজেপি প্রার্থী বলেন, “অনুব্রত গুন্ডা আর আমি প্রার্থী।” অন্যদিকে, অর্জুন সিং-এর মন্তব্যের প্রেক্ষিতেই রিপোর্ট তলব কমিশনের। দেখুন ভিডিও –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *