জলপাইগুড়িঃ কালিঝোড়া থেকে একটি মৃত পেঙ্গোলিন সহ ৫ জন পাচারকারীকে গ্রেফতার করল বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের কর্মচারীরা। ধৃতদের কাছ থেকে একটি গাড়ি আটক করা হয়। বৈকুন্ঠপুর বন বিভাগের বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্ত জানান তাদের কাছে গোপন সূত্রের ভিত্তিতে খবর ছিল সিকিম বর্ডারের কাছে একটি বন্যপ্রানীর পাচার করা হবে। সেই ভিত্তিতে মঙ্গলবার কালিঝোড়ার কাছে একটি গাড়িতে তল্লাশী চালিয়ে একটি মৃত পেঙ্গোলিন উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *