পুরুলিয়ার রায়বাঘিনী মাঠে সভা শুরু হওয়ার আগেই তুমুল বিশৃঙ্খলা দেখা গেল। ভিড়ের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি, সংঘর্ষ হয়।সভা শুরুর আগে চেয়ার ছুড়তে থাকেন বিজেপি কর্মীরা । পুলিশকে লক্ষ্য করেও চেয়ার ছোড়া হয়। সবচেয়ে সুরক্ষিত ডি জোনের ব্যারিকেড ভেঙে চেয়ার নিয়ে মঞ্চের একেবারে সামনে যাওয়ার চেষ্টা সমর্থকদের। মুহূর্তের মধ্যে পরিস্থিতি পুলিশের একেবারেই হাতের বাইরে চলে গিয়েছে বলে খবর। এর আগে ভোটের প্রচারে আসা নরেন্দ্র মোদির ঠাকুরনগরের সভাতেও এরকম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। চেয়ার ছোঁড়াছুঁড়ি, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে উঠেছিল সেবারের সভাও। এখন পুরুলিয়ার পরিস্থিতি কীভাবে সামলে নির্ধারিত সময়ে সভা শুরু করা যায়, তা নিয়েই চিন্তিত জেলা বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *