কলকাতাঃ হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত। এবার নগদ প্রায় ৩০ লাখ টাকা বাজেয়াপ্ত করল পুলিশ। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে। সূত্রে খবর, গতরাতে বড়বাজারে এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পায় কলকাতা পুলিশের ওয়াচ সেকশন। ওই ব্যক্তির নাম সুশীল শর্মা। তিনি কেষ্টপুরের বাসিন্দা। তাঁর সঙ্গে থাকা ব্যাগ দেখে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ে ৩০ লাখ টাকা নগদ। এই বিপুল পরিমাণ নগদ তিনি কোথা থেকে পেলেন, সে বিষয়ে কোনও সন্তোষজনক জবাব দিতে পারেননি কলকাতা পুলিশকে। এরপরই তাঁকে গ্রেপ্তার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *