কলকাতাঃ আগামী লোকসভা নির্বাচনের তৃণমূলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ হতে চলেছে। আগামীকাল কালীঘাটের বাড়ি থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্তেহার প্রকাশ করবেন বলে সূত্রের খবর। নির্বাচনী ইস্তেহারে এবারের ভোটে নতুন ভারত গড়ার ডাক দেওয়া হবে। বিজেপির শাসনকালে দেশের দুরবস্থার কথাই তুলে ধরা হবে। অন্যদিকে, গত পাঁচ বছরে তৃণমূল রাজ্যে কী কী উন্নয়নমূলক কাজকর্ম করেছে সেকথারও উল্লেখ থাকবে এই ইস্তেহারে। ইস্তেহার প্রকাশের সময় উপস্থিত থাকবেন তৃণমূলের শীর্ষ নেতানেত্রীরা এবং কর্মীরা। তারপর বৃহস্পতিবার থেকেই রাজ্যজুড়ে লোকসভা ভোটের জন্য দলীয় প্রার্থীদের হয়ে নির্বাচনী প্রচারে নামবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । ফাইল চিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *