হক জাফর ইমাম, মালদাঃ জুয়া খেলা ও মদ খাওয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে মালদা হবিবপুর থানার মঙ্গলপুরা গ্রাম পঞ্চায়েতের নকৈুল গ্রামে । রাতেই গুরুতর জখম অবস্থায় ওই গৃহবধূকে ভর্তি করানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। আক্রান্ত গৃহবধূর পরিবার সুত্রে জানা গিয়েছে,  জখম ওই গৃহবধূর নাম সৌরভী সিংহ(৩০)। তার স্বামী অরুণ সিংহ,  পেশায় ভিন রাজ্যের শ্রমিক। তাদের পরিবারে দুই কন্যা সন্তান রয়েছে।  ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। গৃহবধূর বাবার বাড়ি নদীয়া জেলার কৃষ্ণনগরে। কিছুদিন আগে ভিনরাজ্য থেকে বাড়ি ফিরেছে অরুণ। অভিযোগ বাড়িতে থাকলেই মদ খেয়ে স্ত্রীর উপর অত্যাচার করত সে। এদিকে পুলিশকে অভিযোগে আক্রান্ত গৃহবধূ জানিয়েছেন,  সোমবার রাতে গ্রামে শিব পূজার একটি মেলা বসেছিল । তার আশেপাশে কোথাও জুয়া ও মদের ঠেকে যাচ্ছিল স্বামী।   বাড়ির ঘটি বাটি নিয়ে জুয়া খেলার জন্য বিক্রি করতে চেয়েছিল মদ্যপ স্বামী । প্রতিবাদ করাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা করে সে। আক্রান্তের চিত্কারে গ্রামবাসীরা ছুটে আসেন। ওই গৃহবধূকে উদ্ধার করার পরই হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন ।ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী  পলাতক।  তার খোঁজ চালাচ্ছে মালদা  হবিবপুর থানার পুলিশ। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *