হক জাফর ইমাম, মালদাঃ স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে নিজেই থানায় গিয়ে নিজের দোষ শিকার করল স্বামী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে কালিয়াচক থানার বালুটোলা চড়বাবুপুর গ্রামে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত গৃহবধূর নাম গয়শ্রী মন্ডল(৪৫)। স্বামী পঞ্চানন মন্ডল পেশায় ভিন রাজ্যের শ্রমিক। পরিবারে রয়েছে তিন মেয়ে। শ্রমিকের কাজে বেশির ভাগ সময় ভিনরাজ্যে থাকেন। পরিবার সূত্রে জানা গিয়েছে গাজোলের মহেশপুর এলাকার বাসিন্দা গায়শ্রীর সঙ্গে বিয়ে হয় পঞ্চাননের। গত প্রায় ২৫ বছর আগে তাদের বিয়ে হয়। জানা গিয়েছে গত কয়েক বছর ধরে স্ত্রীর বিরুদ্ধে বিবাহবর্হিভূত সম্পর্কের অভিযোগ তুলে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লেগে থাকে। বুধবার রাতে দুই জনের মধ্যে বিবাদ শুরু হয়। সেই সময় স্বামী পঞ্চানন মন্ডল স্ত্রীর শ্বাসরোধ করে খুন করে। স্ত্রীর মৃত্যু হলে অভিযুক্ত স্বামী কালিয়াচক থানায় গিয়ে নিজের দোষ কবুল করে। অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *