হক জাফর ইমাম, মালদা: মঙ্গলবার দেওয়াল লিখনের মধ্য দিয়ে উত্তর মালদা চাঁচলে শুরু হয়ে গেল বিজেপির লোকসভা নির্বাচনী প্রচার অভিযান। এদিন উত্তর মালদায় বিজেপির প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে দেওয়াল লিখন করেন চাঁচল মণ্ডল কমিটির সদস্যরা।দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, চাঁচল অঞ্চলের পক্ষ থেকে দলীয় প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করা হয়। এদিন দলীয় প্রার্থীর সমর্থনে চাঁচলের রায় পাড়া সংলগ্ন এলাকায় বিভিন্ন দেওয়ালে লেখা হয়।বিজেপির চাঁচল -১ নং মন্ডলের সাধারণ সম্পাদক প্রশান্ত পাল বলেন, “উত্তর মালদহের আমাদের প্রার্থী খগেন মুর্মু-র সমর্থনে নির্বাচনী প্রচার চালাতে রায়পাড়া এলাকায় বিভিন্ন দেওয়ালে মঙ্গলবার থেকে দেওয়াল লিখন শুরু করা হলো। তিনি আরো বলেন, প্রার্থীর সমর্থনে আমরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছি। প্রধানমন্ত্রী গোটা দেশে যে উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। তারা সেই প্রচারে যথেষ্ট সাড়া পাচ্ছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *