হক জাফর ইমাম, মালদাঃ তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী উত্তর মালদা মৌসম বেনজির নূর ও দক্ষিণ মালদা ডঃ মোয়াজ্জেম হোসেনের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং শুভেন্দু অধিকারী। এবারে মালদার দুটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল ভোটে সাফল্যে আসবে বলে পরিষ্কারভাবে জানিয়েছেন রাজ্যের দুই মন্ত্রী । তারা সাফ জানান গনিখানের পর এই জেলায় বিগত দিনে কেউ উন্নয়ন করতে পারেন নি।  শুধুমাত্র দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা তথা গোটা রাজ্যের জন্য উন্নয়নের কথা ভেবেছেন এবং করেছেন।  ফলে মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জয়ী করবে। বুধবার দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন এবং উত্তর মালদার তৃণমূল প্রার্থী মৌসম নূরকে সঙ্গে নিয়ে দলের নেতাকর্মীরা বিশাল রেলি করেন।  এরপরই জেলা প্রশাসনিক ভবনে ওই দুই প্রার্থী মনোনয়ন জমা দিতে আসেন। আর এই মনোনয়নপত্র জমা দেওয়ার কর্মসূচিতে উপস্থিত হন পুরো ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম এবং পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।  দুই মন্ত্রীর উপস্থিতিতে দলের নেতাকর্মীদের উপচে পড়ে ভিড়। মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন,  মালদায় তৃণমূলের জয় নিশ্চিত। কারণ দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই প্রার্থীরা প্রচার করছেন এবং মানুষের বিপুল সমর্থন মিলছে। একই কথা পরিবহণ দপ্তরের মন্ত্রী শুভেন্দু অধিকারীও। দুই মন্ত্রীই দুই প্রার্থীর সমর্থনে সাফল্য কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *