হক জাফর ইমাম, মালদা: মানসিক অবসাদে ভুগে আত্মঘাতী এক কৃষক ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার মাজরা গ্রাম এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত কৃষকের নাম সোম সোরেন ৪০। বাড়ি গাজোল থানার হাটফটেরাজ গ্রাম পঞ্চায়েতের মাঝড়া গ্রাম এলাকায়। তিনি দীর্ঘ কয়েক বছর থেকে মানসিক অবসাদে ভুগছিলেন এর কারণেই সম্ভবত সেই বিষপান করে আত্মঘাতী হয়েছেন। মৃতের ছেলে অমর সোরেন জানান বাবা দুই তিন বছর থেকে একটু মানসিক ভারসাম্যহীন হয়ে পরেছিলেন আজ সকালে বাড়ি ফাকা পেয়ে বাড়ীতে রাখা জমিতে দেওয়া ক্রিটনাশক খেয়ে ফেলে এরপর বাড়ির সামনে বাবাকে পরে থাকতে দেখে গ্রামবাসী খবর দেয় আমাকে সঙ্গে সঙ্গে বাবাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করাৎহলে সকাল ১১ টা নাগাদ মৃত্যু হয় বাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *