১৪৩ জন যাত্রী নিয়ে বোয়িং ৭৩৭ মডেলের একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার নদীতে পড়ে গেছে। দেশটির স্থানীয় সময় শুক্রবার রাত ৯ টা ৪০ মিনিট নাগাদ এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ২১ জন আরোহী আহত হয়েছেন। ফ্লোরিডার জ্যাকসনভিলের সেন্ট জনস নদীতে বিমানটি পড়ে যায়। তবে এতে গুরুতর কেউ আহত হয়নি। জ্যাকসনভিলের শেরিফ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের অবস্থা বেশ ভাল। ফ্লোরিডার বিমান বন্দরের এক মুখপাত্র বলেছেন, ১৩৬ জন যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে বিমানটি কিউবার গুয়ান্তানামো বে নৌঁঘাটি থেকে বিমানটি জ্যাকসনভিলে নৌঘাঁটিতে ফিরছিল। তখনই এই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *