রাজ্যে বিধানসভা ভোটের আর মাত্র দু’সপ্তাহ বাকি। এরই মধ্যে রাজ্যে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার রেশন দুর্নীতি মামলায় একযোগে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় অভিযান চালাল ইডি। কয়েকবছর ধরেই রেশন দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রয় মল্লিক-সহ একাধিককে এই মামলায় গ্রেপ্তারও করা হয়েছিল। পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছেন তাঁরা। কিন্তু এখনও দুর্নীতির শিকড়ে পৌঁছতে পারেননি তদন্তকারীর। দুর্নীতির রহস্যভেদেই শুক্রবার ভোরেই ইডি আধিকারিকদের একাধিক দল তল্লাশি অভিযানে বেরিয়েছে।