রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এমনিতেই রাজনৈতিকভাবে কোণঠাসা তিনি । ভাঙন শুরু হয়েছে তাঁর দলেও । এবার তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR দায়ের হল । গত ২ জুন রানি রাসমণি রোডের সভা থেকে দেওয়া একটি মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সেই আবহেই আরও একটি পুরনো বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে আইনি জটিলতায় জড়ালেন। হেয়ার স্ট্রিট থানায় তৃণমূলনেত্রীর বিরুদ্ধে FIR দায়ের হয়েছে । ধরনা মঞ্চে উস্কানিমূলক ভাষণের অভিযোগে FIR । একটি সম্প্রদায়কে নিয়ে উস্কানিমূলক ভাষণ । ৩টি ধারায় মমতার বিরুদ্ধে FIR দায়ের । সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টে উস্কানি দেওয়ার অভিযোগ মমতার বিরুদ্ধে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়ায় তদন্ত শুরু হয়েছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রথমে অভিযোগ দায়ের হয় নেতাজিনগর থানায় । সেই মামলাটি পরে চলে আসে হেয়ার স্ট্রিট থানায় । ঘটনাটি মার্চ মাসের । ধর্নামঞ্চ থেকে যে বক্তব্য রেখেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতেই এই মামলা । অভিযোগকারী জানিয়েছেন, ধর্নামঞ্চ থেকে উস্কানিমূলক বক্তব্য রাখা হয়েছিল । অভিযোগ, দুই সম্প্রদায়ের মধ্যে গোলমাল বাঁধানোর চেষ্টা করা হয়েছিল । ৯ মার্চ ধর্নামঞ্চে যে বক্তব্য রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রেক্ষিতেই এই FIR । এই অভিযোগের পর হেয়ার স্ট্রিট থানার পুলিশ FIR দায়ের করেছে । তার মধ্যে তিনটি ধারা রয়েছে, যার মধ্যে একটি জামিন অযোগ্য ধারা । পুলিশ জানিয়েছে, এই মামলার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে ।