রাজধানীতে ফের বহুতল বিপর্যয় ৷ দিল্লির চাউরি বাজারে তিনতলা ভবন ধসে মৃত্যু হল তিনজনের ৷ ধ্বংসস্তূপের নিচে আরও অনেকের আটকে থাকার আশঙ্কা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীর অন্তত ছয়টি ইউনিট ৷ যার মধ্যে রয়েছে জলবাহী গাড়ি ও উদ্ধারকারী যান । বৃহস্পতিবার পুরনো দিল্লির চাউরি বাজারে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে পড়ে । এতে দু’জনের মৃত্যু হয়েছে । আধিকারিকদের মতে, ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে । চাউরি বাজার মেট্রো স্টেশনের কাছে ‘গলি সিতারা’ এলাকায় সকাল 9টা 50 মিনিটে এই ঘটনা ঘটে । ঊর্ধ্বতন আধিকারিকরা উদ্ধার অভিযানের তদারকি করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা । ডি কে রায় নামে এক আধিকারিক জানান, নির্মাণাধীন একটি তিনতলা ভবন ভেঙে পড়েছে । ভিতরে কয়েকজন আটকে থাকতে পারেন । আরও কর্মী ও একজন ঊর্ধ্বতন আধিকারিককে ঘটনাস্থলে পাঠানোর জন্য বলা হয়েছে । পুলিশ জানিয়েছে, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

