সোনা ও রুপোর দাম অনেকটাই কমেছে। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (আইবিজেএ)-এর তথ্য অনুযায়ী, 10 গ্রাম 24-ক্যারেট সোনার দাম 2600 টাকা কমে 1 লক্ষ 50 হাজার টাকায় নেমে এসেছে ৷ সোনার 99.9 শতাংশ বিশুদ্ধতার দর আগের সেশনের শেষে প্রতি 10 গ্রামে 1,52,600 টাকা ছিল। অন্যদিকে, স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, শুক্রবার দিনের শেষে প্রতি কেজি রুপোর দর 2.37 লাখ টাকা ছিল; সেখান থেকে 5000 টাকা কমে প্রতি কেজিতে রুপোর দর 2 লাখ 32 হাজার টাকায় (সমস্ত কর-সহ) নেমে এসেছে। ব্রোকারেজ প্ল্যাটফর্ম ‘লেমন’ (Lemonn)-এর গবেষণা বিভাগের প্রধান গৌরব গর্গ জানিয়েছেন, সোমবার সোনা ও রুপোর দর কমেছে ৷ কারণ, এই মূল্যবান ধাতুগুলির ওপর মার্কিন ডলারের চাপ অব্যাহত রয়েছে।
সেপ্টেম্বরে সোনা-রুপোর দাম কতটা কমেছে
সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত 28 দিনে সোনার দাম প্রায় 6,535 টাকা এবং রুপোর দাম প্রায় 9,842 টাকা কমেছে। এই দর আগামী দিনে আরও কমতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ মনে করা হচ্ছে, আপাতত সোনা-রুপোর দামে এই অস্থিরতা অব্যহত থাকবে ৷
স্পট গোল্ডের দাম
আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম 128.93 মার্কিন ডলার বা 3.01 শতাংশ কমে প্রতি আউন্সে 4,156.44 মার্কিন ডলারে নেমে এসেছে। অন্যদিকে, রুপোর দাম 2.96 মার্কিন ডলার বা 4.6 শতাংশ কমে প্রতি আউন্সে 61.34 মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ‘মুডরেক্স’-এর লিড কোয়ান্ট অ্যানালিস্ট অক্ষত সিদ্ধান্ত জানিয়েছেন যে, নৌ-অবরোধ তুলে নেওয়ার বিনিময়ে এক সপ্তাহের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং পারমাণবিক আলোচনা শুরুর বিষয়ে তেহরানের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করায় সোনার দাম প্রতি আউন্স 4,200 মার্কিন ডলারের নিচে নেমে গিয়েছে এবং রুপো প্রায় 61 মার্কিন ডলারে লেনদেন হয়েছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আরও আলোচনার প্রত্যাশা করার কথা জানানোর পর ইরান বলেছে যে, রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে তাদের প্রতিনিধি দলের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনও আলোচনার পরিকল্পনা ছিল না।

