বিধানসভা ভোটের ফল প্রকাশের পরদিনই কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি । সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী রবি। রাজ্যের পালাবদলের আবহে এই সফর ঘিরে স্বাভাবিকভাবেই রাজনৈতিক তাৎপর্য নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। লোকভবনের তরফে সোশ্যাল মিডিয়ায় পুজোর ছবি প্রকাশ করা হয়। সেখানে রাজ্যপাল লেখেন, “আমি এবং আমার স্ত্রী মা কালীর দর্শন করেছি। পশ্চিমবঙ্গের মানুষের সার্বিক কল্যাণ, শ্রীবৃদ্ধি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেছি।” ভোটে বিজেপির উল্লেখযোগ্য সাফল্যের ঠিক পরদিনই এই পুজো সময়ের নিরিখে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।