বছরের শেষে ভারতবর্ষের অর্থনৈতিক পরিকাঠামোতে কিছুটা খুশির খবর। গত ৯ মাসে পণ্য পরিষেবা কর সংগ্রহ ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৪ দশমিক ৯৭ লক্ষ কোটি টাকা হয়েছে। ২০২২ সালে এই সময়েই জি এস টি কালেকশন ছিল ১৩ দশমিক ৪০ লক্ষ কোটি টাকা।অর্থ মন্ত্রক থেকে জানানো হয়েছে, চলতি অর্থ বছরের প্রথম নয় মাসে পণ্য পরিষেবা কর সংগ্রহ গড়ে মাসপিছু ১ দশমিক ৬৬ লক্ষ কোটি টাকা। গত মাসে জি এস টি শুল্ক আদায় হয়েছে ১ লক্ষ ৬৪ হাজার ৮৮২ কোটি টাকা।