ম্য়াচের পর এদিন স্টেডিয়াম থেকে হোটেলে ফেরার পথে গুজরাত টাইটান্সের টিম বাসে আগুন ধরে যায় বলে সংবাদসংস্থা পিটিআই’য়ের রিপোর্টে প্রকাশ ৷ যদিও তা ভয়াবহ আকার নেয়নি ৷ হোটেলে ফেরার পথে শর্ট-সার্কিট থেকে এদিন গিল’দের টিম বাসে আগুন ধরে যায় বলে সংবাদসংস্থার রিপোর্টে প্রকাশ ৷ মাঝপথে বাস থামিয়ে ক্রিকেটার এবং সাপোর্ট-স্টাফদের নিরাপদে বাইরে বের করে আনা হয় ৷ পিটিআই জানিয়েছে, সকল ক্রিকেটার ও সাপোর্ট-স্টাফরা নিরাপদ এবং সুস্থ রয়েছেন ৷ ঘটনার জেরে মাঝরাস্তায় বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় বলে পিটিআই’য়ের রিপোর্টে প্রকাশ ৷ পরবর্তীতে অন্য একটি বাসের ব্যবস্থা করে শুভমন গিল, জস বাটলারদের টিম হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয় ৷

