ফের আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনালে গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে হারিয়ে টানা দু’বার খেতাব জিতল আরসিবি। বিরাট কোহলির ৭৫ রানে ভর করে ফের চ্যাম্পিয়ন আরসিবি। শুরুতে ভুবনেশ্বর কুমার, রশিখ সালামরা আঁটসাঁট বোলিং করে শুভমান গিলের গুজরাটের উপর ফাঁস লাগিয়েছিলেন। আর শেষটা করলেন কোহলি। তাও ছক্কা হাঁকিয়ে। ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকলেন তিনি। ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটেছিল গতবার। আর দু’বছরে টানা দু’টো ট্রফি রজত পাতিদারদের দলে। টস জিতে এদিন রান তাড়া করার সিদ্ধান্ত নেয় আরসিবি ৷ 2026 আইপিএলের প্রথম তিন সর্বাধিক রানসংগ্রহকারীর মধ্যে গুজরাতেরই দুই ওপেনার শুভমন গিল ও সাই সুদর্শন ৷ কিন্তু বিপক্ষের দুই ওপেনিং ব্যাটারকে স্বল্প রানে ফিরিয়ে শুরু থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেন আরসিবি বোলাররা ৷ গুজরাত অধিনায়ক গিলকে 10 রানে ফিরিয়ে প্রথম ঝটকা দেন জোশ হ্যাজলউড ৷ 12 রানে সুদর্শনকে আউট করেন ভুবনেশ্বর কুমার ৷ লম্বা হয়নি তিনে নামা নিশান্ত সিন্ধুর (15 রান) ইনিংসও ৷ 23 বলে 19 রানের মন্থর ইনিংস খেলে ক্রুনাল পান্ডিয়ার ডেলিভারিতে স্টাম্প হয়ে ফেরেন জস বাটলার ৷ 99 রানে পাঁচ উইকেট হারানো গুজরাত শেষ পর্যন্ত দেড়শোর গণ্ডি পেরোয় ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ৷ পাঁচটি চারের সাহায্যে 37 বলে 50 রানে অপরাজিত থাকেন তিনি ৷ আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 155 রান তোলে 2022-এর চ্যাম্পিয়নরা ৷ 27 রানে তিন উইকেট নিয়ে আরসিবি’র সবচেয়ে সফল বোলার রশিক দার ৷ আইপিএলে সর্বমোট 19 উইকেট এল জম্মু-কাশ্মীর বোলারের ঝুলিতে ৷ জোড়া উইকেট পেলেন হ্যাজলউড ও ভুবি ৷ মরশুম জুড়ে দুরন্ত ছন্দে বিরাজ করা আরসিবি ব্যাটারদের সামনে 156 রানের লক্ষ্যমাত্রা খুব একটা দুশ্চিন্তার কারণ ছিল না ৷ সেটা হয়ওনি ৷ ঝোড়ো ইনিংস খেলে বেঙ্কটেশ আইয়ার 32 রানে ফিরলেও বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছাড়েন আরেক ওপেনার কোহলি ৷ দেবদূত পারিক্কল ফেরেন এক রানে ৷ এরপর নবম ওভারে পাতিদার (15 রান) ও ক্রুনাল পান্ডিয়াকে (1 রান) রশিদ খান ফেরালেও সহজ জয় তুলে নেয় আরিসিবি ৷ মূল্যবান 24 রান করে এরপর আউট হন টিম ডেভিড ৷ কিন্তু 25 বলে হাফসেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত টিকে থাকেন কোহলি ৷ 42 বলে চেজমাস্টারের 75 রানের ইনিংসে ছিল ন’টি চার ও তিনটি ছয় ৷ এদিন দলকে খেতাব এনে দেওয়ার সঙ্গে প্রথম ব্যাটার হিসেবে টানা চারটি আইপিএলে 600 বা তার বেশি রানের নজির গড়ে থামেন ‘কিং’ কোহলি ৷ 18 ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য 161 রান তুলে নেয় আরসিবি ৷