পশ্চিম মেদিনীপুরঃ গোয়ালতোড়ের জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার ৮ টি বন্দুক ও মাইনের সামগ্রী ও বিভিন্ন যন্ত্রাংশের ধ্বংসাবশেষ ৷ গোয়ালতোড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এই খনন কার্য চালায়। শুক্রবার বিকালে পো-লোডার নিয়ে গিয়ে মাটি খোঁড়া হয় গোয়ালতোড়ের জঙ্গলে৷ সেখানে মাটি খুঁড়ে পাওয়া গেছে বিভিন্ন সামগ্রী দিয়ে মোড়া পরপর ৭ টি এক নলা বন্দুক, একটি পিস্তল, কয়েকটি অ্যালুমিনিয়াম ক্যান, তার, যা থেকে সেগুলিকে মাইনের সামগ্রী বলে মনে করছে পুলিশ ৷ এছাড়াও সেখান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু যন্ত্রাংশ , যা থেকে মনে করে হচ্ছে সেগুলি বন্দুক তৈরির সামগ্রী হতে পারে ৷   পুলিশের প্রাথমিক অনুমান এগুলি মাওবাদীরা ব্যাবহার করে থাকতে পারে ৷