আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা অতি সক্রিয়। তার প্রভাবেই বৃষ্টি বাড়ছে উত্তরবঙ্গে। সোমবার পর্যন্ত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস। রবিবার ও সোমবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার ও সোমবারে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। গুজরাট, উত্তর প্রদেশ এবং ওরিশাতে রয়েছে ঘূর্ণাবর্ত। সক্রিয় মৌসুমী অক্ষরেখা আলীগড় থেকে সুলতানপুর পাটনা হয়ে রায়গঞ্জ ওপর দিয়ে শিলং ও ইমফল পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে প্রবল বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায়। কোচবিহার ও আলিপুরদুয়ারে ২০০ মিলিমিটার এর বেশি বৃষ্টিপাতের আশঙ্কা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদায় ভারী বৃষ্টি । উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। বীরভূম মুর্শিদাবাদে হতে পারে ভারী বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুত্ সহ বৃষ্টির পূর্বাভাস।

