হেমতাবাদের বাহারাইল পার্সেল বিস্ফোরণস্থল পরিদর্শনে এলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং । ইতিমধ্যেই টোটোর একজন যাত্রীকে চিহ্নিত করা গিয়েছে । হেমতাবাদ বিস্ফোরণকাণ্ডে আটক এক মহিলা। যদিও টোটোচালক-সহ টোটোর হদিশ এখনও মেলেনি । বিস্ফোরণস্থল ঘুরে দেখার পর আইজি সাংবাদিকদের জানান, ঘটনার তদন্ত চলছে । সীমান্ত এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ও বিএসএফ । শুক্রবারের ঘটনা। হেমতাবাদ থানার  বাহারাইলে একটি ওষুধের দোকান চালান বাবলু চৌধুরী। এলাকায় তাঁর দোকানটি যথেষ্ট পরিচিত। বিকেলে ওই ওষুধ দোকানের একটি পার্সেল নামিয়ে দিয়ে চলে যান এক টোটা চালক। ওই পার্সেলের উপর আবার প্রাপক হিসেবে বাবলুর নাম, এমনকী মোবাইল নম্বরও লেখা ছিল। সেই পার্সেলটি খুলতেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল, যে কার্যত কেঁপে ওঠে গোটা এলাকা। ওষুধের দোকানের মালিক সহ ৪ জনের শরীরের ঝলসে যায়।