গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫৭৫। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১৬১। এদিন মৃত্যু হয়েছে ১২ জনের। রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১০ হাজার ৮০৩ জন। এদিন ১৭১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ৫৭৫ জন। আর গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ৭৩৪ জন। মোট করোনা মুক্ত হলেন ১৫ লক্ষ ৩৩১ জন। সুস্থতার রেট হয়েছে ৯৮.১১ শতাংশ।