গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯২ জন। মৃত্যু হয়েছে ৩৯৩ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৬৫ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯৩ হাজার ২৭৭ জন। যা গত ৫৫৯ দিনের তুলনায় সর্বনিম্ন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৩১ কোটি ৯৯ লক্ষ দেশবাসীকে এই রোগের টিকা দেওয়া হয়েছে।