আজ কাবুলের একটি জনবহুল রাস্তার ধারে একটি বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা শহর। এবোমা হামলায় মারা গেলেন এক সাংবাদিক সহ তিনজন। জানা গিয়েছে, সাংবাদিক জিয়া ওয়াদানের গাড়ি লক্ষ্য করে একটি আইইডি বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এই বিস্ফোরণের ওয়াদান-সহ প্রাণ হারান তার দুই সহকর্মী। ঘটনাটি রবিবার সকালে পূর্ব কাবুলের একটি ব্যস্ত রাস্তার উপর ঘটে। ঘটনাস্থলেই মারা যান ওয়াদান ও তার দুই সহকর্মী। আহতও হন একজন। এখন পর্যন্ত এই ঘটনার দায় কোনও জঙ্গি সংগঠন স্বীকার করেনি।

