ব্যাহত মেট্রো পরিষেবা ! শনিবার বিকেল 3.09 মিনিট নাগাদ এক ব্যক্তি মেট্রোর সামনে ঝাঁপ দেন ৷ তিনি মহিলা নাকি পুরুষ, তা জানা যায়নি ৷ ঘটনাটি ঘটেছে কলকাতা মেট্রোর ব্লু লাইন বা মেইন লাইনে বেলগাছিয়া স্টেশনের ডাউন লাইনে ৷ এই পরিস্থিতিতে খানিকক্ষণ পরিষেবা বন্ধ ছিল ৷ 3.56 মিনিটে ফের ব্লু লাইনে মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়েছে ৷জানা গিয়েছে ওই লাইনে প্রায় 20 মিনিট বন্ধ রয়েছে পরিষেবা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে ৷ তবে যিনি নিজের জীবন শেষের চেষ্টা করেন, তিনি মহিলা নাকি পুরুষ এখনও কিছুই জানা যায়নি ৷মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মেট্রো কর্মীরা এবং উদ্ধার কাজ শুরু করা হয় ৷ এখনও উদ্ধার কাজ চলেছে বলে খবর । লাইনের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালান আরপিএফ এবং মেট্রো কর্মীরা ৷ আপাতত তবে আপাতত আংশিক পরিষেবা বজায় রাখা হয়েছে ৷ বর্তমানে গিরিশ পার্ক থেকে শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের মধ্যে চলাচল করছে মেট্রো ৷ স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছেন যাত্রীরা। একই দিনে দু’বার মেট্রোর ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টা ৷ আজ সকালেই এরকম চেষ্টার প্রথম ঘটনাটি ঘটে কালীঘাট মেট্রো স্টেশনে ৷ সকাল 7.20 মিনিট নাগাদ কালীঘাট মেট্রোর আপ লাইনে একজন নিজের জীবন শেষ করতে ঝাঁপ দেন ৷ উদ্ধারকাজের সময় আপ ও ডাউন লাইনে কবি সুভাষগামী ও দক্ষিণেশ্বরগামী পরিষেবা আংশিকভাবে ব্যাহত হয়েছিল ৷ উদ্ধার কাজের জন্য ওই সময় ময়দান থেকে দক্ষিণেশ্বর এবং মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত পরিষেবা দেওয়া হয়। এরপর আবার সকাল 7.44 মিনিট অর্থাৎ প্রায় 24 মিনিটের মাথায় ব্লু লাইনে মেট্রো চলাচল স্বাভাবিক হয়।