প্রয়াত সঙ্গীত শিল্পী কে কে। বলিউডের বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ, ‘কে কে’ নামেই যিনি ভক্তকূলের কাছে পরিচিত ছিলেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। কলকাতার নজরুল মঞ্চে উল্টোডাঙার গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে গান গাইছিলেন কে কে। কলকাতায় অনুষ্ঠান শেষে হোটেলে ফেরেন তিনি। এরপর অনেকেই তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিলেন। কিন্তু ছবি তুলতে চাননি সংগীত শিল্পী। এরপর অসুস্থ হয়ে পড়েন সংগীত শিল্পী কেকে। হঠাৎ অসুস্থবোধ করলে তাকে নিয়ে যাওয়া হয় সিএমআরআই হাসপাতালে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই সঙ্গীত শিল্পীকে। চিকিৎসকরা ধারণা করছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। তার মরদেহ পাঠানো হয়েছে
ময়নাতদন্তের জন্য। সংগীতশিল্পী ও সংগীত পরিচালক অমিত কুমারের স্ত্রী রিমা গঙ্গোপাধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর প্রথম দেন। সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে আসে সংগীত মহলে। মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, ‘শোকজ্ঞাপনের ভাষা নেই। আমি অফিস থেকে বাড়ি ফিরছিলাম। এরপর অনুপম রায়ের ফোন পেয়ে, আমি হাসপাতালে ফোন করে নিশ্চিত হই। এরপর ছুটে আসি। ম্যানেজার বললেন আজও অনুষ্ঠান ছিল। তারপর অসুস্থ হয়ে পড়ছিলেন। কোনও ভাষা নেই।’ কে কে-এর জন্ম ২৩ অগাস্ট, ১৯৬৮। ছোটবেলা কাটে দিল্লিতে। বেসিক হিন্দি গানে জনপ্রিয় কেকে। ১৯৯৭ সালে ‘হম দিল দে চুকে সনম’ ছবিতে প্রথম প্লেব্যাক। হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম, মারাঠি, ভাষায় প্লেব্যাক করেছেন। ২০০৫-এ তামিল ভাষায় বেস্ট প্লেব্যাক সিঙ্গার নির্বাচিত হন। ২০১০ সালে কন্নড় ভাষায় সাউথের ফিল্ম ফেয়ার অ্য়াওয়ার্ড পান।





