ভারী বৃষ্টির জেরে ওয়ানাডে ধস ৷ কাল্লাডির মীনাক্ষী সেতুর কাছে এই ব্যাপক ধস নেমেছে বলে খবর ৷ ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ মীনাক্ষী সেতুর কাছে একটি সুড়ঙ্গ নির্মাণের কাজ চলছিল ৷ ধসের ঘটনায় বেশ কয়েকজন মানুষ আটকা পড়েন ৷ মাটির নীচে বেশ কিছু গাড়ি আটকে থাকার খবরও পাওয়া গিয়েছে ৷ ২০২৪ সালের জুলাইয়ে ভয়াবহ ভূমিধসে বিধ্বস্ত হয়েছিল ওয়েনাড়ের একের পর এক গ্রাম। সেই দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারান ৷ দু’বছর পর সেই ওয়েনাড়েই ভূমিধস ৷ এবার বেশ কয়েকজন চাপা পড়ে রয়েছেন বলে খবর ৷ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজনকে শনাক্ত করা গিয়েছে ৷ কুডাম্মাল (তামিলনাড়ু), কুঞ্জু (মালয়ালি), সুরজ যাদব (বিহার), সঞ্জয় ঠাকুর, রজনীশ, দিলীপ, হীরা কুমার ও তন্ময় ঘোষ ৷ এদের ওয়েনাডের ভিআইএমএস (VIMS) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ হাসপাতালের মেডিক্যাল অফিসার ইন-চার্জ জানিয়েছেন, একজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্ধারকাজের জন্য এনডিআরএফ (NDRF) ঘটনাস্থলে পৌঁছেছে ৷ মীনাক্ষী সেতুর কাছে এই দুর্ঘটনায় যানবাহন ও নির্মাণসামগ্রী মাটির নীচে সম্পূর্ণ চাপা পড়ে গিয়েছে বলে খবর। মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের নির্দেশে মন্ত্রী এপি অনিলকুমার এবং টি সিদ্দিক ওয়েনাডের উদ্দেশে রওনা হয়েছেন।

