এবার কনটেইনমেন্ট জোনে লকডাউনের মেয়াদ বাড়াল রাজ্য। আগামী ১৯ জুলাই পর্যন্ত বাড়ানো হলো এই মেয়াদ। মঙ্গলবার স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এই সংক্রান্ত এক নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকা অনুযায়ী, কলকাতা ও তার আশপাশের এলাকা এবং জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, রায়গঞ্জ ও শিলিগুড়ি শহরের কনটেইনমেন্ট জোনে এই নির্দেশিকা আজ, বুধবার থেকে বলবৎ হবে। কঠোরভাবে পালন করতে হবে লকডাউনের নিয়মকানুন।

